হোম > বিনোদন

ঈদ উপলক্ষে শর্টফিল্ম ‘হোম নট কামিং’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘হোম নট কামিং’ শর্টফিল্মের দৃশ্য। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।

ঈদ মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল। তবে নতুন প্রজন্মের কাছে বাড়ি কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এবারের ঈদের গল্প হোম নট কামিং। এতে মা-বাবা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি বন্ধুদের সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।

সাড়ে তিন মিনিটের এই শর্টফিল্মে দেখা যায়, আজিম মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে চায় না। তার ইচ্ছা, শহরেই বন্ধুদের নিয়ে ঈদ উদ্‌যাপন করবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামে গেলেও তার মন পড়ে থাকে শহরে বন্ধুদের কাছে। সোশ্যাল মিডিয়ায় গ্রামের নানা মুহূর্তের ছবি পোস্ট করতে থাকে সে। এসব দেখে আজিমের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে আসে তার বন্ধুরা।

হোম নট কামিং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আজিম চরিত্রে অভিনয় করেছেন মিরাজ হাসান রায়হান। আরও আছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ অনেকে। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশ পেয়েছে শর্টফিল্মটি।

নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘ঈদ নিয়ে এই শর্টফিল্মের কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে, যেন আমরাও আবার সেই কৈশোরে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তবেই বন্ধুত্ব তৈরি হয়েছিল; যার কারণে মনে হয়েছে, আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের কোনো মুহূর্ত উপভোগ করছি।’

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

ঈদে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স খুলছে বন্ধ হল

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অমিতাভ রেজা ও মুশফিকা দম্পতির পরিচালনায় ‘লাভ সিটার’

ঈদের নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

ব্যাচেলর পয়েন্টে ফিরে শামীম হাসান বললেন, কেন যে দূরে ছিলাম

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স