হোম > শিক্ষা

উচ্চশিক্ষা ও বৃত্তিতে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। দুই দেশের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ইতিবাচক আলোচনা ও সমঝোতা হয়েছে।

আজ শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্বরি আবদুল কাদির এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন। এ সময় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানো, উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, বৈশ্বিক মানের শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ অপরিহার্য।

তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক সংহতি নিশ্চিত করতে একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।

আলোচনায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু এবং দূরশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।

মালয়েশিয়ার পক্ষ জানায়, বর্তমানে দেশটিতে ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যারা দুই দেশের শিক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী।

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু আজ থেকে

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

‎বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর: শিক্ষামন্ত্রী

আইইউবিতে হাম সচেতনতা বিষয়ক সেমিনার

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা: স্বল্প সময়ের স্মার্ট প্রস্তুতি

ইংরেজি চর্চা: সাবলীল কথা বলার স্মার্ট কৌশল

জবিতে প্রথম ‘ভাইস চ্যান্সেলর গবেষণা পুরস্কার’ পেলেন চার শিক্ষক

রাজধানীর কিছু নির্বাচিত বিদ্যালয়ে অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী