হোম > শিক্ষা

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

নিজস্ব প্রতিবেক, ঢাকা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে লটারিতে স্কুলে ভর্তি পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ‘বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয় সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়... আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট।’

এক মাস ধরে অংশীজনদের সঙ্গে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সবগুলো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষা আয়োজনে করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

‎প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ওদেরকে আমরা ক্লাস ওয়ানে নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না। এটা নিশ্চিত থাকেন।’

‎লটারি পদ্ধতি উঠিয়ে দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হলে ‘কোচিং ও নোট গাইডের’ বাজার বাড়বে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন, বৃত্তি পরীক্ষাও আগের নিয়মে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।

প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনো পরীক্ষার মাধ্যমেই হতো।

পরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকছে: শিক্ষামন্ত্রী

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৫ দিনের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

ইউজিসি চেয়ারম্যান হচ্ছেন ঢাবির সহ-উপাচার্য মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধূরী

অব্যাহতি চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬

শৈশবের ঈদ