হোম > বিশ্ব > পাকিস্তান

সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ

আজকের পত্রিকা ডেস্ক­

সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: এসপিএ

ইরানের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলা এবং পরবর্তী সময়ে উপসাগরীয় দেশগুলোতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আঞ্চলিক উত্তেজনার তীব্র নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ জানান, তিনি তাঁর ‘প্রিয় ভাই’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। ইরানের ওপর ইসরায়েলি হামলা এবং এর ফলে উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে পাকিস্তানের কঠোর অবস্থান ও নিন্দা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘এই সংকটময় সময়ে পাকিস্তান সৌদি আরব এবং আমাদের ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে।’

আঞ্চলিক শান্তি বজায় রাখতে পাকিস্তান যেকোনো গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানান তিনি। পবিত্র রমজান মাসের বরকতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার জন্য দোয়া করেন।

ইরানে মার্কিন–ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত বেড়ে ২০

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

ইরানে হামলা: প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ–সংঘর্ষে নিহত ৯

ইরান হামলা: প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

প্রতিবেশীদের যুদ্ধ: আলোচনা চায় আফগানিস্তান প্রস্তাব নাকচ পাকিস্তানের

১৩৩ সেনার প্রাণহানি এবং ২৭টি সেনা চৌকি দখলসহ তালেবানের যেসব ক্ষয়ক্ষতির দাবি পাকিস্তানের

পাকিস্তানি হামলা বন্ধ, ব্যাপক সংঘাতে জড়াতে অনিচ্ছুক তালেবান

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল-হক’ শুরু পাকিস্তানের, কাবুল-কান্দাহারে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুলে বিমান হামলা

পাকিস্তানে আফগানিস্তানের হামলা