হোম > অপরাধ > ময়মনসিংহ

তাড়াইলে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রোববারের এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা একটার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। তখন অভিযুক্ত আব্দুল মালেক (৩০) কৌশলে অন্য শিশুদের টাকা দিয়ে বিস্কুট কিনতে দোকানে পাঠিয়ে দেন। এ সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিল না। এই সুযোগে শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আব্দুল মালেক পালিয়ে যান।

গতকাল শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে পলাতক থাকায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ