হোম > অপরাধ > ঢাকা

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে (৫৫) কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান গ্রামের মৃত আদম সরদারের ছেলে ও চরদৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন বাদশা। তিনি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন চরদৌলতখান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে এলে একদল দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে। তা ছাড়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির