হোম > অপরাধ > ঢাকা

বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আমিনুল ইসলামের (২৭) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ায়। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় জনৈক ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

ভুক্তভোগী পোশাক শ্রমিকের (১৬) বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অভিযুক্ত আমিনুল ইসলাম বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুনীকে ধর্ষণ করে। 

এরপর থেকে ভুক্তভোগী পোশাক শ্রমিক অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে না করে অভিযুক্ত গা ডাকা দেয়। 

মামলার বাদী ভুক্তভোগী পোশাক শ্রমিকের বোন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার বোন তাকে বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়ে না করে পালিয়ে যায়। এরপর আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক কুদ্দুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনার আসামি আমিনুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী