হোম > অপরাধ > চট্টগ্রাম

যাত্রীবেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রীবেশে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালকের মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের আকবরশাহ থানার কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের উত্তর কাট্টলী আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) এবং একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৬ জানুয়ারি রাতে একে খান এলাকা থেকে যাত্রীবেশে এক ছিনতাইকারী পাঠাও চালক আকতার উদ্দিনের মোটরসাইকেলে আকবরশাহ এলাকায় আসেন। সেখানে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা আরও তিন ছিনতাইকারী মিলে পাঠাও চালককে মারধর করে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজকে গ্রেপ্তার পরে। ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলে, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানায় ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন