হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে ৮ শিক্ষার্থীসহ আটক ৩০, গাঁজা উদ্ধার

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে আট শিক্ষার্থীসহ ৩০ বহিরাগতকে আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আছেন বলে জানা গেছে। গতকাল শনিবার অভিযানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পরে বহিরাগতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। অপর দিকে আট শিক্ষার্থীকে আপাতত ছেড়ে দিলেও তাঁদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বোর্ড অব হেল্থ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিং হলে সেখানে ঢাবি শিক্ষার্থীসহ সবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হলসহ বিভিন্ন জায়গায় থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। পরে গাড়ি দুটি পুলিশের কাছে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলন ও শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় এক প্রকার অচল হয়ে পড়েছে। আমরা আটক শিক্ষার্থীদের আপাতত ছেড়ে দিয়েছি। তবে তাদের ব্যাপারে তদন্ত চলছে। তাদের দ্রুতই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। একাডেমিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এ ছাড়া বহিরাগতের বিরুদ্ধে নিয়ম অনুয়ায়ী পুলিশ ব্যবস্থা নিবে।’

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘বহিরাগত বেশ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকসহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তবে পরবর্তীতে এ ধরনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন