হোম > অপরাধ > চট্টগ্রাম

হাসপাতালে নারীর মরদেহ রেখে লাপাত্তা কথিত স্বামী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর বায়েজিদ থানার মেরিন সিটি হাসপাতালে রুপা আক্তার নামে এক নারীকে (১৮) নিয়ে এসেছিলেন মো. রিয়াদ (২১) নামের এক যুবক। তিনি নিজেকে রুপার স্বামী পরিচয় দিয়েছিলেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে সটকে পড়েন রিয়াদ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ রিয়াদ নামের ওই ব্যক্তি স্বামীর পরিচয়ে রুপা আক্তারকে মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। তিনি জানান, মেয়েটি ঘুমের ওষুধ খেয়েছে। রাত ১০টার দিকে মেয়েটি মারা যায়। এটা শুনে মাস্ক আনার কথা বলে কথিত স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান।

তিনি জানান, ওই হাসপাতাল থেকে লাশটি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। পরে সেটি মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত রুপার কোনো স্বজন যোগাযোগ করেননি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি বিষ পানে আত্মহত্যা করেছে।

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু