হোম > অপরাধ

বেতন দিতে গিয়ে খুন হলেন বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের খুলশী থানার জালালাবাদে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে গতকাল সোমবার মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ভবনটির নিরাপত্তাকর্মী মো. হাসান পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নেজাম পাশা (৬৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ির বাসিন্দা। গত রোববার বিকেলে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তিনি নির্মাণাধীন ওই ভবনে গিয়েছিলেন।

এ ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ভোর ৫টায় ওই ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মাথা ও পিঠে আঘাতের চিহ্ন আছে। ভবনটির নিরাপত্তারক্ষীকে পাওয়া যাচ্ছে না। তাঁকে ধরতে অভিযান চলছে।

নিহতের ভাতিজা মো. মুরাদ বলেন, মো. হাসান নামের এক যুবককে নির্মাণাধীন ভবনটির নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন তাঁর চাচা। রোববার বেতন দিতে গিয়ে সম্ভবত কোনো অনিয়ম দেখে ক্ষুব্ধ হন তিনি। এই কারণে হয়তো পানির সঙ্গে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে হাত-পা বেঁধে আঘাত করে হত্যা করা হয় তাঁকে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসাইন বলেন, নিরাপত্তাকর্মী হাসান ভবনটির কিছু নির্মাণকাজের ঠিকাদারি নিতে চেয়েছিলেন বলে জানা গেছে। এতে মালিক রাজি হননি। এ কারণে মালিকের ওপর ক্ষুব্ধ ছিলেন হাসান। পরে এ নিয়ে হাসান বাড়াবাড়ি করলে তাঁকে চাকরিচ্যুত করারও হুমকি দেন মালিক নেজাম পাশা। হত্যার পেছনে এর কোনো যোগসূত্র থাকতে পারে।

ভিক্ষুকের বিকাশ-নগদে চাঁদাবাজির ২১ লাখ টাকা

মোহাম্মদপুরে চাঁদাবাজ ধরে ঘোরাল পুলিশ

ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার