হোম > অর্থনীতি > করপোরেট

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই

আজকের পত্রিকা ডেস্ক­

পূর্বঘোষণা অনুযায়ী সেবার মানোন্নয়নের জন্য নগদ অ্যাপের সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গতকাল বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের একটি প্লে প্রোটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন। গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকেরা এই সতর্কবার্তা পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।

বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিক্যাল টিম ইতিমধ্যে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয় পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ গ্রাহকদের আশ্বস্ত করছে যে, নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সব প্রয়োজনীয় মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ আছে।

উদ্ভূত এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ব্যবসায়িকভাবে আঘাত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে।

নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না।

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই

বাংলাদেশে বাজার সম্প্রসারণে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পথচলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কৃষি ব্যাংকের শ্রদ্ধা