হোম > অর্থনীতি > করপোরেট

ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশের পুরস্কার বিতরণ

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এই স্কোয়াশ টুর্নামেন্টে এবারও আগের তিনবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত ছিল দেশ-বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে। 

এই স্কোয়াশ টুর্নামেন্টে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও একটি জাতীয় টুর্নামেন্টসহ মোট তিনটি টুর্নামেন্ট। ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়ে আসছে। 

১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও সফলভাবে আয়োজন করল আরও একটি পিএসএ চ্যালেঞ্জ ট্যুর–৩ ইভেন্ট। পিএসএ বা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। 

 ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪-এর পিএসএ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’–এ বাংলাদেশের সেরা দুজন খেলোয়াড় খেলেছেন ভারত, পাকিস্তান, মিসর, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ছয়জন নারী খেলোয়াড় খেলেছেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় কুরুপ্পুর সঙ্গে। 

রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে আজ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার খেলোয়াড় রাবিন্দ্র লাকসিরি এবং রানার আপ হয়েছেন কুয়েতের খেলোয়াড় আলতা মিমি। 

এ ছাড়া নারীদের ‘স্যাটেলাইট ট্যুর’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার ইয়েহিনি কুরুপ্পু ও রানার আপ হয়েছেন বাংলাদেশের মারজান মনিকা। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সহসভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। 

এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)সহ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়েরা। 

মির্জা সালমান ইস্পাহানি তাঁর শুভেচ্ছা বক্তব্যে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করতে পারায় আয়োজকদের ধন্যবাদ দেন।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই