হোম > অর্থনীতি > করপোরেট

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

আজকের পত্রিকা ডেস্ক­

সোমবার (১৫ জুন) রাজধানী ঢাকার আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি: বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং রোগীদের জন্য মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গতকাল সোমবার (১৫ জুন) রাজধানী ঢাকার আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যতের সম্ভাবনা এবং রোগীকেন্দ্রিক সেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক মানোন্নয়ন এবং রোগীর অভিজ্ঞতাকে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব। তবে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সেবার মানবিক দিকটি বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিকদের সাথে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

আলোক হেলথকেয়ার কর্তৃপক্ষের দাবি, উন্নত স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি রোগী ও চিকিৎসকের পারস্পরিক আস্থা ও মানবিকতার ওপর নির্ভরশীল। আধুনিক ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন বলে সভায় জানানো হয়।

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন