হোম > অর্থনীতি > করপোরেট

বিএডিসিতে উদ্‌যাপিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’

আজকের পত্রিকা ডেস্ক­

মিরপুরের বিএডিসি উচ্চবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে এ ফ্ল্যাগশিপ কর্মসূচি উদ্‌যাপিত হয়। বিএডিসির সচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন খান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ তরুণসমাজ তথা ছাত্রদের ওপর নির্ভর করে। বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের ক্ষেত্রে তরুণদের রয়েছে এক উজ্জ্বল ও গৌরবান্বিত অধ্যায়। সর্বশেষ জুলাই পুনর্জাগরণে তরুণ ছাত্রসমাজই ছিল মূল নায়ক।

‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর আওতায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ, কৃষিভিত্তিক নাটিকা, কবিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার