হোম > অর্থনীতি > করপোরেট

১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের, দেবে শেয়ারপ্রতি সাড়ে ১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সমাপ্ত ২০২৫ অর্থবছরে ১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। অর্থাৎ, শেয়ারপ্রতি সাড়ে ১৭ টাকা নগদ এবং প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।

প্রতিষ্ঠানটি চলতি বছরের ৩০ জুন প্রাতিষ্ঠানিক অর্থবছরের সমাপ্তি ঘোষণা করে।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৮ অক্টোবর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছে ১,০৩৬.৬২ কোটি টাকা, যা আগের বছরের ১,৩৫৬.৫৩ কোটি টাকার তুলনায় কিছুটা কম। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.২২ টাকা, আগের বছর ছিল ৪৪.৭৮ টাকা।

তবে নিট সম্পদ মূল্য পুনর্মূল্যায়নসহ বেড়ে ৩৯৯.৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৮.২৯ টাকা, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৫৮.২০ টাকায় পৌঁছেছে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার