হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকার উত্তরায় ইয়ামাহার নতুন শো-রুম উদ্বোধন

রাজধানীর উত্তরাতে ইয়ামাহার নতুন ৩ এস ডিলার ‘গ্রীন মোটরস্’ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এই শো-রুমটির উদ্বোধন করা হয়। ডিলার পয়েন্টটি উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১০ নম্বর হাউসে অবস্থিত। এখন থেকে গ্রাহকেরা এই শো-রুম থেকে বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবাও নিতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস্‌ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, গ্রীন মোটরস্ এর স্বত্বাধিকারী এবং এসিআই মোটরস্‌ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, এসিআই মোটরস্‌ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস্‌ যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩ এস ডিলার পয়েন্ট রয়েছে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার