হোম > অর্থনীতি > করপোরেট

বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির উদ্যোগে বিকেএসপিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক মাসব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ করা হয়। আর্চারি, টেবিল টেনিস ও শুটিং—এ তিন ক্রীড়া বিভাগে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়। আজ সকালে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন ‘জুলাই২৪’-এর স্মৃতিচারণ করে তাঁদের সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি বিকেএসপি থেকে প্রশিক্ষণ লাভের মাধ্যমে ভবিষ্যৎ জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। দেলোয়ার হোসেন এ প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান।

জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান তাঁর বক্তব্যে বলেন, বিকেএসপির এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, তার ওপর ভিত্তি করে তাঁরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন বলে তিনি মনে করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।

বিকেএসপির মহাপরিচালক তাঁর বক্তব্যে জুলাই২৪-এর যোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আহত এই অংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার নিজেদের সৌভাগ্যবান মনে করে। একই সঙ্গে তিনি মনে করেন, বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের উপস্থিতি বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীদের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি জুলাই যোদ্ধাদের ‘বিকেএসপির অ্যাম্বাসেডর’ হিসেবেও আখ্যায়িত করেন।

মহাপরিচালক আরও বলেন, জুলাই যোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ শেষে প্যারা ও স্পেশাল অলিম্পিকের মতো বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সমাজ পরিবর্তনে তাঁদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে সারা বছরই কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার