হোম > অর্থনীতি > করপোরেট

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন লাফার্জহোলসিমের

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ছাতক, মেঘনা ও মোংলা প্ল্যান্টে দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও প্লাস্টিক পণ্য ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানো।

কোম্পানির প্রতিটি প্ল্যান্টের কর্মীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা শুরু হয়। এরপর করা হয় বৃক্ষ রোপণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল কোম্পানির ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও বিদ্যালয়ের আশপাশের মাঠ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ কার্যক্রম।

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের ব্যানারে এই উদ্যোগ নেওয়া হয়। সংগৃহীত প্লাস্টিক জিওসাইকেল পদ্ধতির মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির কর্মীদের বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার