হোম > অর্থনীতি > করপোরেট

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেল আকিজ সিরামিকস

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এই সম্মাননা প্রদান করা হয়।

‘সুপারব্র্যান্ডস’ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বর্তমানে বিশ্বজুড়ে ৯০টি দেশে ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা ও উৎকর্ষের ভিত্তিতে স্বীকৃতি দিয়ে থাকে।

‘Promise of Perfection’ স্লোগানকে ধারণ করে ২০১২ সালে যাত্রা শুরু করে আকিজ সিরামিকস খুব অল্প সময়ের মধ্যেই দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। সিরামিকস শিল্পে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠানটি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, যা এই খাতে সর্বোচ্চ।

এর আগে ২০২৩-২৪ সালে আকিজ সিরামিকস প্রথমবারের মতো সুপারব্র্যান্ড স্বীকৃতি পেয়েছিল। এই অনন্য স্বীকৃতি গ্রাহকদের আস্থার প্রতি আকিজ সিরামিকসের প্রতিশ্রুতিরও প্রতিফলন। আধুনিক লাইফস্টাইলের সঙ্গে মানানসই ও মানসম্মত ডিজাইনের আকিজ সিরামিকসের টাইলস দেশজুড়ে বিভিন্ন ঘর ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহৃত হচ্ছে। এই নতুন মাইলফলক স্থাপনের মাধ্যমে আকিজ সিরামিকস গ্রাহকদের আস্থা ও গুণগত মান বজায় রাখার আশা প্রকাশ করেছে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার