হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকায় প্রথম শোরুম খুলতে যাচ্ছে অ্যাডিডাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসে বাংলাদেশে প্রথম শোরুম খুলতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস। এই উদ্যোগে সহযোগিতা করছে ডিবিএল গ্রুপ। রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ এ জার্মানির এই ব্র্যান্ডের শোরুম চালু করা হবে। 

এর আগে, প্রতিষ্ঠানটি জার্মানির আরেক বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা, যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিক ফুটওয়্যার ব্র্যান্ড নাইকি ও ফ্যাশন ব্র্যান্ড লেভি’স ঢাকায় নিজেদের যাত্রা শুরু করে। 

ডিবিএল লাইফস্টাইলের বিজনেস অপারেশনসের প্রধান রেজওয়ান হাবিব বলেন, ‘খুব শিগগির গুলশানে আমরা অ্যাডিডাসের একটি শোরুম চালু করতে যাচ্ছি। এটি হবে বাংলাদেশের প্রথম অফিশিয়াল আউটলেট। গ্রাহকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়ায় স্টোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি।’ 

জানা গেছে, বর্তমানে রাজধানীর বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, গুলশান ইউনিমার্ট ও চট্টগ্রামে পাঁচটি পুমা স্টোর পরিচালনা করছে ডিবিএল গ্রুপ। এ ছাড়া বনানীতে নাইকির একটি স্টোর ও ঢাকায় লেভি’স-এর একটি স্টোর রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্টোর খোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার