হোম > অর্থনীতি > করপোরেট

ইউনিলিভারের সাবেক কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব ইউনিলিভার বাংলাদেশের প্রথম পুনর্মিলনী চট্টগ্রামের ওয়েল এগ্রোতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে ১০০ জনের অধিক সাবেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণ, মৃত্যুবরণকারী এবং অসুস্থ কর্মকর্তাদের জন্য দোয়া, অ্যাসোসিয়েশনের ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নবীন-প্রবীণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়ার সঞ্চালনায় ও অমল দে, নাজিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, তসলিম হোসেন কবির, এম এ মনসুর, মোহাম্মদ ইদ্রিস, এস এম আলমগীর, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমেদের সার্বিক সহযোগিতায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী সাবেক কর্মকর্তাদের মধ্যে বর্তমানে বহু কোম্পানির মালিক, প্রধান নির্বাহী, এক্সিকিউটিভ নির্বাহী, জিএম, এজিম, প্রফেসর ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে মুহাম্মদ ইদ্রিসের কোরআন তিলাওয়াত এবং শহিদুল ইসলামের দোয়া অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। তারপর ইউনিলিভার বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আক্তারের শুভেচ্ছা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং তিনি অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন—মুসলিম উদ্দিন, এ এম জিয়াউস শামস, শাহ্ মাসুদ ইমাম, হাসান জাফর চৌধুরী, সালেহ ইউ আহমেদ, মো. সানাউল্লাহ, সানিয়া মাহমুদ, সৌমেন্দ্র দাস, মালকা সামরোজ, হোসনে আরা লোমা, ইনাম আহমেদ প্রমুখ।

নারীরা পিলো পাসে অংশগ্রহণ করেন এবং সাবেক কর্মকর্তা সোহেল মাহবুবুল হক ও সৌমেন্দ্র দাসের আনন্দময় সংগীত পরিবেশন সবাইকে মোহবিষ্ট করে রাখেন। অংশগ্রহণকারী সবাইকে র‍্যাফল ড্র ও গিফট হ্যাম্পারের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সাবেক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সমাপনী বক্তব্য দেন। বক্তব্যে আগামী বছর আরও জাঁকজমক অনুষ্ঠান করার প্রত্যয়, সবার সুস্বাস্থ্য কামনা এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই