হোম > অর্থনীতি > করপোরেট

দেশের বাজারে ইয়ামাহার নতুন দুই মোটরসাইকেল

ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এল প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। স্কুটারটিতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এ বি এস ভি ভি এ এবং ওয়াই কানেক্টের মতো অত্যাধুনিক প্রযুক্তি। 

এ ছাড়াও একই দিনে ইয়ামাহা এফ জেড এক্সের নতুন রঙের ডার্ক ম্যাট ব্লু বাজারে আনার ঘোষণা দেন ইয়ামাহা কর্তৃপক্ষ। ট্যুরিং সেগমেন্টের এই মোটরসাইকেলটিতে নতুনভাবে সংযোজিত হয়েছে ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম যা চালককে কর্নারিং ও উঁচু রাস্তায় আলাদা নিরাপত্তা দেয়। ৬ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মোটরসাইকেলটির বাজার মূল্য ২ লাখ ৯৯ হাজার টাকা। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে এই মোটরসাইকেল দুটির উদ্বোধন করা হয়। নতুন দুই মোটরসাইকেলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান মি. ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ১১৬টি ৩ এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার