হোম > অর্থনীতি > করপোরেট

দেশে এক গাড়ি একাধিক যাত্রী শেয়ারের অ্যাপ ‘জিগজ্যাগ কার’

বাংলাদেশে প্রথমবারের মতো কারপুলিং সেবা নিয়ে হাজির হলো জিগজ্যাগ কার। জিগজ্যাগ কার–এর ফেসবুক পেজ থেকে অবমুক্ত করা হলো অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে এখনই যাত্রীরা সেবাটি গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন জিগজ্যাগ কারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে. এম. আমিনুর রহমান। 

এখন শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামানো যাবে। আইওএস ব্যবহারকারীরাও খুব দ্রুত সেবাটি গ্রহণ করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে হবে এই ঠিকানায়: https://bit.ly/ZCAFb 

এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা কিংবা ঢাকার বাইরে, একই রুটের কাছাকাছি গন্তব্যের কয়েকজন যাত্রী মিলে শেয়ার করতে পারবেন একটি গাড়ি। 

জিগজ্যাগ কারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কেএম আমিনুর রহমান বলেন, ‘যাত্রার একঘেঁয়েমি, ট্র্যাফিক জ্যামের বিরক্তি অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে বাড়তে থাকা যাত্রার খরচ-শহরবাসীর নিত্যসঙ্গী এই ভোগান্তিগুলোর সমাধানের চিন্তা থেকেই শুরু জিগজ্যাগ কারের যাত্রা। স্বল্প কিংবা দীর্ঘ, দূরত্ব যাই হোক না কেন; স্বস্তিদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করবে জিগজ্যাগ কার।’ 

জিপিএসের মাধ্যমে পরিচালিত অ্যাপটিতে থাকছে ডিজিটাল পেমেন্টের সুবিধা। চালক ও যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে আছে ডিজিটাল প্রোফাইল ও ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের ব্যবস্থা, সঙ্গে আছে বিমা সেবা। 

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার