হোম > অর্থনীতি > করপোরেট

ফ্রেশ এলপি গ্যাসের রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্রেশ এলপি গ্যাসের রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার। ছবি: বিজ্ঞপ্তি

ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’। এই আয়োজনে এলপি গ্যাসের নিরাপদ ও কার্যকর ডিস্ট্রিবিউশন ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কক্সবাজার, রাজশাহী ও রংপুর জেলায় এই কনফারেন্স ও সেমিনারের আয়োজন করা হয়, যেখানে প্রতি সেশনে ১৫০ জনের বেশি রিটেইলার সক্রিয়ভাবে অংশ নেন।

ফ্রেশ এলপি গ্যাস জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে রিটেইলাররা নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হন এবং গ্রাহক পর্যায়ে সেবার মানোন্নয়নে অনুপ্রাণিত হতে পারেন।

ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, ফ্রেশ এলপি গ্যাস দৃঢ়ভাবে বিশ্বাস করে, সঠিক গুণগত মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি ভোক্তা ও ট্রেড চ্যানেলের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা ব্যবসার প্রকৃত ভিত্তি। এ কারণে রিটেইলারদের সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস আনুষ্ঠানিক যাত্রা শুরুর পাঁচ বছরের মধ্যে সবার আস্থা অর্জন করেছে। সম্প্রতি সেলসের ভিত্তিতে দেশের এলপি গ্যাস ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম শীর্ষে চলে এসেছে ব্র্যান্ডটি। দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন এবং পণ্যের গুণগত মান সুনিশ্চিত করে এই সাফল্য অর্জন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার