হোম > অর্থনীতি > করপোরেট

অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক।

কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন ও মো. জালাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অগ্রণী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষে সংবাদপত্রে রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাসমূহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার