হোম > অর্থনীতি > করপোরেট

ন্যাশনাল ব্যাংকের টাউন হল মিটিং

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন ও ভবিষ্যৎ দিক নির্দেশনার লক্ষ্যে টাউন হল মিটিং করল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ শনিবার সকালে সরাসরি ও ভার্চ্যুয়ালি এই টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।
 
টাউন হল মিটিং এ ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহ্মুদ হোসেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

রাজধানীর একটি কনফারেন্স সেন্টারে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাগণ। 

এ ছাড়া ভার্চ্যুয়ালি দেশে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখা, আঞ্চলিক কার্যালয়সহ বিদেশের সাবসিডায়ারি সমূহের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এই টাউন হল মিটিংয়ে সংযুক্ত ছিলেন।

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই

বাংলাদেশে বাজার সম্প্রসারণে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পথচলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কৃষি ব্যাংকের শ্রদ্ধা