হোম > অর্থনীতি > করপোরেট

বাউয়েট ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বাউয়েট ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে সিই বিভাগের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম প্রধান অতিথি ছিলেন।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ সকাল ৯টায় বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার