হোম > অর্থনীতি > করপোরেট

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। ছবি: এডিবি

উন্নয়ন সহযোগিতায় নতুন ধারা তৈরি করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক গ্রুপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ অর্থায়নের প্রথম দুটি প্রকল্প অনুমোদন করেছে। ‘ফুল মিউচুয়াল রিলায়েন্স ফ্রেমওয়ার্ক’ নামে নতুন অংশীদারত্ব মডেলটিকে উন্নয়ন অর্থায়নের সম্ভাবনাময় ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার এডিবির সদর দপ্তরে সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দেন।

এই ফ্রেমওয়ার্কের আওতায় যেকোনো দেশ চাইলে এডিবি বা বিশ্বব্যাংক দুই সংস্থার মধ্যে একটিকে নেতৃত্বদানকারী ঋণদাতা হিসেবে নির্বাচনের সুযোগ পাবে। প্রকল্প নকশা, প্রস্তুতি, বাস্তবায়ন থেকে মূল্যায়ন—সব দিকই পরিচালনা করবে সেই প্রতিষ্ঠান। এতে দুই সংস্থার আলাদা আলাদা প্রক্রিয়ার পুনরাবৃত্তি কমবে, প্রকল্প বাস্তবায়িত হবে আরও দ্রুত, ব্যয়ও কমবে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, ‘উন্নয়ন অর্থায়নকে সহজ, দ্রুত ও কার্যকর করতে আমরা কাজ করছি। দুর্যোগ-সহনশীলতা বৃদ্ধি থেকে অবকাঠামো উন্নয়ন, জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য।’

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, ‘এই কাঠামো নেওয়ার মূল কারণ একটাই, আমাদের ক্লায়েন্টরা বলেছিল, তাদের জীবন সহজ করতে হবে, আরও দ্রুত কাজ করতে হবে। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে আরও বড় পদক্ষেপ সেই দেশগুলোর জন্য, যারা বাস্তব ফলাফলের জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে।’

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার