হোম > অর্থনীতি > করপোরেট

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি-বিল পেমেন্টে বিভিন্ন অফার

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে মাস্টারকার্ড ও নগদ নিয়ে এসেছে বিভিন্ন অফার। মাস্টারকার্ড থেকে নগদ ওয়ালেটে ৩ হাজার ৪৫০ টাকা বা এর বেশি অ্যাড মানি কিংবা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট।

নগদ ও মাস্টারকার্ডের এই অফারের মাধ্যমে একজন গ্রাহক সহজেই জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এর সঙ্গে থাকছে প্রতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকের জন্য ফ্ল্যাগ বিয়ারার প্রোগ্রাম ও মাস্টারকার্ড সোফা।

এ ছাড়া ক্যাম্পেইন শেষে মাস্টারকার্ড অ্যাড মানিতে সর্বোচ্চ লেনদেনকারী একজন ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে একজন পাবেন ম্যাচ ডে এক্সপেরিয়েন্স ও বিয়ন্ড দ্য বাউন্ডারি টিকিট।

পাশাপাশি ক্যাম্পেইন চলার সময়ে নগদের মাধ্যমে মাস্টার কার্ডে সর্বোচ্চ বিল পেমেন্টকারী পাবেন মাঠে ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে সেলফি তোলার ‍সুযোগ। এ ছাড়া মাস্টার কার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা গ্রাহক প্লেয়ার অব দ্য ম্যাচের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় নগদ ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য দারুণ এই অফার চালু করেছে। ক্রিকেটপ্রেমী গ্রাহকেরা সহজে এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন।’

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার