হোম > অর্থনীতি > করপোরেট

ঢাবি শিক্ষার্থীর পাশে এনআরবিসি ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করা সারজানা আক্তার লিমানাকে আর্থিক সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি লিমানার হাতে সহায়তার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় অনুদান দেওয়া হয়েছে লিমানাকে। তাঁকে মাসিক বৃত্তি দেওয়ারও ঘোষণা দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাজমুন নাহারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বর্গাচাষি মো. জহুরুর আলমের মেয়ে সারজানা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। অল্প বয়সে মাতৃহারা লিমানা বাবার অভাবের সংসারে কষ্টের মধ্যেও লেখাপড়া চালিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরও আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

চেয়ারম্যান এস এম পারভেজ তমাল জানান, এনআরবিসি ব্যাংক শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোর উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে থাকে।

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল