হোম > অর্থনীতি > করপোরেট

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

আজকের পত্রিকা ডেস্ক­

ডোমিনোজের সঙ্গে ফুডির চুক্তি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি অ্যাপ ও ডোমিনোজের মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ফুডি অ্যাপের মাধ্যমে ডোমিনোজের পিৎজা সরবরাহ করা হবে। পাশাপাশি, আজ ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ডোমিনোজের পিৎজার সব অর্ডারে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে, যা ২০০ টাকা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার মহাখালীর প্যারাগন হাউজে এই চুক্তি সই হয়। ফুডির পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন— চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম, ডেপুটি ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ নওয়াজিশ আলম।

ডোমিনোজের পক্ষ থেকে ছিলেন— চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, কান্ট্রি হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, হেড অব মার্কেটিং তানজিনা অল্টার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ) মোহাম্মদ হোসেন বাবু।

ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা ডোমিনোজের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই অংশীদারত্ব বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।’

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা। ফুডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।’

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই

বাংলাদেশে বাজার সম্প্রসারণে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পথচলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কৃষি ব্যাংকের শ্রদ্ধা