শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে। এ ছাড়া সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাবও অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ফকির আখতারুজ্জামানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় অংশ নেন।