হোম > অর্থনীতি > করপোরেট

রাইড শেয়ারিংয়ে ৩০ দিন আগে বুকিং, এক ঘণ্টা আগে ক্যানসেলের সুবিধা

আজকের পত্রিকা ডেস্ক­

রাইড শেয়ারিংয়ে আগাম বুকিং সুবিধা: ছবি: বিজ্ঞপ্তি

আষাঢ়ের শুরু থেকেই ঢাকার আকাশ মেঘের দখলে রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও পরপর দুটি বৃষ্টি বলয়ের ঘন বর্ষণ দীর্ঘদিন ধরেই নাকাল করছে নগরবাসীকে। সম্প্রতি পাওয়া স্যাটেলাইট তথ্য অনুযায়ী, আবারও একটি বৃষ্টি বলয়ের ভেতর পড়তে যাচ্ছে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশ।

বর্ষার বিরামহীন বৃষ্টি জলাবদ্ধতা, ট্র্যাফিক জ্যাম ও গণপরিবহন সংকটের মতো নিশ্চিত দুর্ভোগ নিয়ে আসে। গন্তব্যে উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষত,চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এই বাস্তবতায় অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন রাইড শেয়ারিং অ্যাপ। উবারসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অ্যাপের মাধ্যমে সহজেই সিএনজি বা গাড়ি ডাকা যাচ্ছে। ভাড়াও আগেই নির্ধারিত হওয়ায় দর কষাকষির ঝামেলাও নেই।

বিশেষ করে, নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য আগেই রাইড বুক করার ‘উবার রিজার্ভ’ অপশন অনেককে সময়মতো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করছে। এই ফিচারের মাধ্যমে সর্বোচ্চ ৩০ দিন আগে রাইড বুক করা যায় এবং যাত্রার এক ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে ক্যানসেল করার সুযোগ থাকে। জরুরি মিটিং বা পরীক্ষার দিনের জন্য এটি একটি কার্যকর সমাধান।

পাশাপাশি বর্তমানে বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করলে ডিজিটাল ওয়ালেট ও নিশ্চিত ক্যাশব্যাকের মতো সুবিধা উপভোগ করা যাচ্ছে। তাই বৃষ্টি ও জলাবদ্ধতা এড়িয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে এই প্ল্যাটফর্মগুলো হতে পারে একটি স্মার্ট পছন্দ।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার