হোম > অর্থনীতি > করপোরেট

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। গত শনিবার হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথের উদ্বোধন অনুষ্ঠান হয়। 

সেবা বুথ উদ্বোধনের পর আশকোনার হজক্যাম্পে অবস্থানকারী হজযাত্রীদের রাতে থাকার সুবিধার্থে হজ অফিসের পরিচালকের কাছে ১০০টি ম্যাট্রেস হস্তান্তর করা হয়। এ সময় এক্সিম ব্যাংকের মাধ্যমে হজপূর্ব কার্যাবলি সম্পন্ন করা হজযাত্রীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দীন ভুঁঞা, মাকসুদা খানম এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীর এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান কর্মকর্তা। 

সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত এই বুথ থেকে হজ সংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার