হোম > অর্থনীতি > করপোরেট

রূপালী ব্যাংকের ব্যবসায়িক সাফল্যে অবদান রাখায় স্বীকৃতি প্রদান

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৩ ও ২০২৪ সালে ব‍্যাংকের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

রূপালী ব‍্যাংকের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যাংকটির বিভিন্ন শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে।

২০২৩ ও ২০২৪ সালে ব‍্যাংকের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়। গত শনিবার (২৩ আগস্ট) মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ২০২৩ ও ২০২৪ সালের জন‍্য আলাদাভাবে নির্বাচিত শ্রেষ্ঠ তিন বিভাগীয় কার্যালয়, শীর্ষ তিন আঞ্চলিক কার্যালয় ও ১০টি শাখাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এ ছাড়া ২০২৩ ও ২০২৪ সালে পুরস্কারের জন‍্য মনোনীত বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব‍্যবস্থাপক, প্রধান কার্যালয়ের মহাব‍্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা, আরবিটিএর প্রিন্সিপালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে ছিলেন।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার