হোম > অর্থনীতি > করপোরেট

দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ

দেশের বৃহত্তম বিক্রয় উৎসব দারাজ ১১.১১-এ শুক্রবার ১১ নভেম্বর কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই মিলবে ১২ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি অফারেই একবার করে ক্যাশব্যাক নিয়ে মোট ৩০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইনজুড়ে।

সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে পঞ্চমবারের মতো ‘দারাজ ১১.১১’ বিক্রয় উৎসবটির আয়োজন করছে। এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, সর্বোচ্চ ২০০ টাকার ক্যাশব্যাকটি পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। 

দারাজে পণ্য কিনে প্রথমবার বিকাশ পেমেন্টের ক্ষেত্রে পণ্য নির্বাচন করার পর দারাজের অ্যাপ বা ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই