হোম > অর্থনীতি > করপোরেট

বিকাশ থেকে বাংলালিংকে সর্বোচ্চ রিচার্জ করে গ্রাহক পেলেন মোটরবাইক

বিকাশ থেকে বাংলালিংক নম্বরে সর্বোচ্চ টাকা রিচার্জ করে এক লাখ ছয় হাজার টাকা দামের মোটরবাইকের মেগা প্রাইজ কুপনসহ গ্রাহকেরা জিতলেন বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক। সম্প্রতি বিকাশ কার্যালয়ে একটি অনুষ্ঠানে বিজয়ী এক বিকাশ গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় মোটরবাইকের চাবি। 

মেগা প্রাইজ কুপন বিজয়ী একজনসহ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতিদিন ৭০ জন করে মোট ৪৯০ জন পেয়েছেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ক্যাম্পেইনটি চলাকালে প্রতিদিন বিকাশ থেকে বাংলালিংক নম্বরে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জকারী একজন গ্রাহক পেয়েছেন ১০ হাজার টাকা ক্যাশব্যাক,২য় থেকে ৪র্থ স্থান পর্যন্ত সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জকারীরা পেয়েছেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক। পরবর্তী সর্বোচ্চ রিচার্জকারী ৬৬ জন পেয়েছেন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

মোবাইল ফোনে আর্থিক সেবাদানের প্রতিষ্ঠান বিকাশের সেবা-অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ। আর এই সেবায় বিকাশের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক। গ্রাহকদের মোবাইল ফোনের রিচার্জকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই ক্যাম্পেইনটি আনে বিকাশ।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার