হোম > অর্থনীতি > করপোরেট

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

আজকের পত্রিকা ডেস্ক­

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবদুর রশিদ ভূঁইয়া গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার হেমায়েতপুরের বিসিক শিল্পনগরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় মৃত্যুবরণ করেন।

তিনি রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ঢাকা হ্যান্ড অ্যান্ড স্ক্রিনসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির শ্বশুর তিনি।

তাঁর মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার