হোম > অর্থনীতি > করপোরেট

ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব

সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিপর্যয়ে মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাত সদস্যের একটি দল সম্প্রতি খুলনা জেলার কয়রা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এই সহায়তার মাধ্যমে তারা পরিবারগুলোর বাসস্থান মেরামতে সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রাপ্ত সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় ইউআইইউ ক্যাম্পাসে ‘চলো পাশে দাঁড়াই’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চালিয়ে ইউআইইউয়ের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের থেকে অনুদান সংগ্রহ করেছে। এই মহৎ উদ্যোগে হেলথ কেয়ার পার্টনার ছিল রেনাটা পিএলসি। 

ইউআইইউয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভবিষ্যতে ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম চলমান রাখবে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন ডিরেক্টর অধ্যাপক ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম এবং ক্লাব মডারেটর ড. আবদুল্লাহ আল মামুন।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার