হোম > অর্থনীতি > করপোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক­

শাহ্জালাল ইসলামী ব্যাংকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (১২ মে) করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাংকটির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ. কে. এম একরামুল হোসাইন স্বপন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. কবীরুল ইসলাম, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান করেন।

থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। বাবা-মা উভয়েই এই রোগের জিন বহন করলে তাঁদের সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০-১৫ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল থেকে এইচবি ইলেট্রোফরোসিস পরীক্ষার মাধ্যমে একজন জেনে নিতে পারেন তিনি এই রোগের বাহক কিনা। শুধুমাত্র সচেতনতাই একজন বাহকের সঙ্গে আর একজন বাহকের বিবাহ বন্ধ করে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত সন্তান জন্ম দেওয়া রোধ করা যেতে পারে।

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার