হোম > অর্থনীতি > করপোরেট

এমএফএস সেবার নিরাপত্তায় রাজশাহীতে পুলিশ ও বিকাশের সমন্বয়ে কর্মশালা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ। রাজশাহী পুলিশ লাইনসে অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ১৫০ জনের অধিক তদন্ত কর্মকর্তা। 

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস) মধুসূদন রায়, বিকাশের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। 

অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাঁদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। 

গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এএমএল ৩৬০ ‍অ্যাপ ব্যবহার করে থাকে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার পর এবার রাজশাহীতে আয়োজিত হলো কর্মশালাটি। 

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার