হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হলেন এম. আমানউল্লাহ

বিশিষ্ট ব্যবসায়ী ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২২ মে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০২ তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

এর আগে এম. আমানউল্লাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করে পোশাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। 

এম. আমানউল্লাহ জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর অন্যতম পরিচালক। শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত আমানউল্লাহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকার চেয়ারম্যানও ছিলেন। 

আমান গ্রুপ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হেলথ সেন্টারের একটি চ্যারিটেবল হাসপাতালসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার স্বীকৃতি হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। আমানউল্লাহ একজন সিআইপি এবং গুলশান নর্থ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা ও ইরানের লেনদেন একই ব্লকচেইন নেটওয়ার্কে

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন