হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর এবং লকার বা ভল্ট থেকে সম্পদ স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) এই নিষেধাজ্ঞার আওতায় শরীফ জহিরের বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে ও মেয়ের নামেও থাকা ব্যাংক হিসাবগুলো (যা ডেবিট ও ক্রেডিট কার্ডসহ) অন্তর্ভুক্ত রয়েছে।

সিআইসি থেকে গত ১ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়। ইতিমধ্যে আদেশের অনুলিপি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে শরীফ জহির ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছেন—তাঁর ভাই আসিফ জহির, বাবা মৃত হুমায়ুন জহির, মা কামরুন নাহার এবং সৈয়দ ইশতিয়াক আলম।

এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এটি আর্থিক গোয়েন্দা বিভাগের চলমান তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সিআইসি এই ধরনের পদক্ষেপ সাধারণত বড় ধরনের আর্থিক অনিয়ম বা কর ফাঁকির সন্দেহে নিয়ে থাকে।

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করা হবে: গভর্নর

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা সহায়তা

নতুন গভর্নর নিয়োগ: ব্যবসায়ীরা আশাবাদী হলেও সংশয় অর্থনীতিবিদদের

বিক্ষোভে মনসুরের বিদায়, ব্যবসায়ী হলেন গভর্নর

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়