হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাউথইস্ট ব্যাংকে নতুন এমডি

বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি মো. খালিদ মাহমুদ খান। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গত বৃহস্পতিবার যোগ দিয়েছেন মো. খালিদ মাহমুদ খান। যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

মো. খালিদ মাহমুদ খান করপোরেট, স্থানীয় করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ছাড়া ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে তাঁর রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা। তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা তাঁকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তুলেছে।

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা ও ইরানের লেনদেন একই ব্লকচেইন নেটওয়ার্কে

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন