হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

পাঠাও এবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল পরিষেবা প্রতিষ্ঠান ‘পাঠাও’ এবার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। 

এতে বলা হয়, প্রায় ১ কোটি তরুণ ভোক্তা ও ৫ লাখ চালক, ডেলিভারি এজেন্ট ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনমান প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার চেষ্টা করছে ‘পাঠাও’। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমৃদ্ধ গ্রাহক ডেটা, উন্নত অ্যানালাইটিকস ও উচ্চ পর্যায়ের প্রকৌশল থাকায় ‘পাঠাও’ এই তরুণদের আর্থিক সমস্যা সমাধানে ‘পাঠাও পে লেটার’ বা ‘বাই নাও পে লেটার’ সেবা এনেছে। ২০২১ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরুর পর থেকে ‘পাঠাও পে লেটার’ সময়মতো বকেয়া পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখিয়ে এসেছে। 

 ২০২৩ সালের এপ্রিলে ডিজিটাল পেমেন্ট ওয়ালেট চালুর জন্য ‘পাঠাও’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স দেওয়া হয়। ‘পাঠাও পে’ এরই মধ্যে ক্লোজড বেটা টেস্টিং প্রক্রিয়ায় আছে। কয়েক মাসের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করা হবে: গভর্নর

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা সহায়তা

নতুন গভর্নর নিয়োগ: ব্যবসায়ীরা আশাবাদী হলেও সংশয় অর্থনীতিবিদদের

বিক্ষোভে মনসুরের বিদায়, ব্যবসায়ী হলেন গভর্নর

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়