হোম > অর্থনীতি

৯ হাজার টাকা কমল সোনার দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

দেশের বাজারে কয়েক দফায় বেড়েছিল সোনার দাম। পাশাপাশি বাড়ে রুপার দামও। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা-রুপা দুটোরই দাম কমিয়েছে। তারা জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৯ হাজার ১৭৮ টাকা।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৪৪৮ টাকা। আর প্রতি ভরি সনাতনী সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

আর রুপার দাম দাঁড়িয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা। আর সনাতনী রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা