হোম > অর্থনীতি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

এএফপি, বেইজিং

বিওয়াইডির একটি বৈদ্যুতিক গাড়ির মডেল। ছবি: এএফপি

চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ২০২৫ সালে ২ দশমিক ২৬ মিলিয়ন ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে, যা কোনো কোম্পানির জন্য বিশ্বব্যাপী নতুন রেকর্ড।

এই সাফল্যের ফলে বিওয়াইডি প্রথমবারের মতো বার্ষিক বিক্রিতে ইলন মাস্কের টেসলার চেয়ে এগিয়ে যাচ্ছে। টেসলা ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ দশমিক ২২ মিলিয়ন ইভি বিক্রি করেছে। তাদের সম্পূর্ণ বিক্রির সংখ্যা আজ প্রকাশ করা হবে।

শেনজেনভিত্তিক বিওয়াইডি হাইব্রিড গাড়িও তৈরি করে। হংকং স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিওয়াইডি। ১৯৯৫ সালে ব্যাটারি উৎপাদন দিয়ে যাত্রা শুরু করা বিওয়াইডি বর্তমানে চীনের নতুন শক্তি বাহনের বাজারে আধিপত্য বিস্তার করেছে।

চীনের ক্রেতারা ক্রমেই দাম সংবেদনশীল হওয়ায় বিওয়াইডি এখন বিদেশে সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে এর সাফল্য বাড়ছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে চ্যালেঞ্জ রয়েছে।

২০২৪ সালে বিওয়াইডিকে সামান্য পিছিয়ে দিয়েছিল টেসলা, যেখানে মার্কিন কোম্পানির ইভি বিক্রি ১.৭৯ মিলিয়ন এবং বিওয়াইডির ১.৭৬ মিলিয়ন। তবে ২০২৫ সালে টেসলার বিক্রি হ্রাসের মুখোমুখি হয়েছে।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা