হোম > অর্থনীতি

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পানগাঁও কনটেইনার টার্মিনাল শনিবার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার পশ্চিম কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। এখন থেকে টার্মিনালটি পরিচালনা করবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

আজ শনিবার টার্মিনাল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, ২২ বছরের চুক্তির মাধ্যমে টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল হবে এবং এতে জাতীয় অর্থনীতি উপকৃত হবে।

প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল দীর্ঘদিন ধরে লোকসানে থাকায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত নভেম্বরে চুক্তির মাধ্যমে টার্মিনালটির পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পায় মেডলগ বাংলাদেশ।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’