হোম > অর্থনীতি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে হবে নতুন কর্ডলাইন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্ডলাইন নির্মাণ হলে এই রুটের মধ্যবর্তী দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে এবং ট্রেন যাত্রার সময় ৫ ঘণ্টা থেকে কমে প্রায় সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপদ, রাজধানীকে দেশের সব জেলা ও প্রধান শহরের সঙ্গে রেল নেটওয়ার্কের আওতায় আনা, বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্দেশীয় রেল যোগাযোগ উন্নয়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তিনটি অ্যালাইনমেন্টের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি অ্যালাইনমেন্ট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই লাইন চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটের মোট দূরত্ব ৩২০ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে নেমে আসবে।

সরকার জানিয়েছে, নতুন কর্ডলাইন চালু হলে চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর থেকে আসা পণ্যবাহী ট্রেনগুলো সরাসরি ধীরাশ্রম আইসিডির সঙ্গে যুক্ত হতে পারবে। এতে দেশের লজিস্টিকস ও অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের গতি আসবে।

রেল খাত নিয়ে আরও জানানো হয়, ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ, গেজ ইউনিফিকেশন, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এবং ইলেকট্রিক ট্র্যাকশন চালুর কাজ চলমান রয়েছে। সৈয়দপুর ও পাহাড়তলীর রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে স্থানীয়ভাবে কোচ ও লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন ট্রেন সার্ভিস চালু, অপটিক্যাল ফাইবারভিত্তিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং আধুনিক লোকোমোটিভ, ক্যারেজ ও ওয়াগন সংগ্রহের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন সেবার মান উন্নয়নের উদ্যোগ চলছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পণ্য পরিবহন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে ইলেকট্রিক ট্রেন, উচ্চগতির রেল সংযোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে আধুনিক রেল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’